ধুনটে কসাইখানা থেকে জবাই করা চোরাই গরু উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় ফরিদ উদ্দিন নামে এক মাংস ব্যবসায়ীর কসাইখানা থেকে জবাই করা চোরাই গরুসহ ১২টি গরু উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কসাইয়ের সহযোগী মুছা মিয়া (৫৫) কে আটকের পর থানায় সোপর্দ করে স্থানীয়রা। সোমবার (১৮মে) ভোর ৫টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুছা মিয়া উপজেলার তারাকান্দি গ্রামের তাজু মন্ডলের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার নয়া উল্লাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের গোয়াল ঘর থেকে রবিবার রাতে ২টি গরু চুরি হয়। আনোয়ার হোসেন রাতেই মাইকিং করে গরু চুরি যাওয়ার বিষয়টি এলাকায় গ্রচার করেন। চুরি যাওয়া গরুর খোঁজে উপজেলার নলডাঙ্গা বাজারে আসে আনোয়ার হোসেন। সেখানে পৌছে কসাইখানায় জবাই করা গরু দেখে আনোয়ার হোসেনের সন্দেহ হয়। গরুর চামড়া দেখে গরুর মালিক আনোয়ার হোনের তার গরু সনাক্ত করে। পরে পাশ কাটিয়ে সেখান থেকে ফরিদ কসাই ও তার সহযোগীরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনার পর ফরিদ কসাইয়ের বাড়ি থেকে চোরাই সন্দেহে আরো ১১টি গরু উদ্ধার করে থানা হেফাজতে রাখে পুলিশ।

ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জবাই করা গরু উদ্ধার করা হয়েছে। পরে ফরিদ কসাইয়ের বাড়ি থেকে চোরাই সন্দেহে কৃষকের বকনা গরুসহ ১১টি গরু উদ্ধার করা হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুছা মিয়াকে আটক করা হয়েছে। যাচাই বাছাই করে গ্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে।

তারিকুল ইসলাম,
ধুনট(বগুড়া)প্রতিনিধি

 

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন