বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও এ চিকিৎসারত দুইজন করোনা রোগীকে ছাড়পত্র প্রদান।
১৮ মে সোমবার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও এ চিকিৎসারত দুই জন করোনা সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়েছে।
আর তাদের সুস্থ হওয়ার ফলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল করোনা যোদ্ধারা খুশি হয়েছেন এবং সংক্রমিত ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে ছাড়পত্র প্রদান করেন।
ঠাকুরগাঁও জেলায় এ পর্যন্ত করোনা সংক্রমিত ৩৫ জন ব্যক্তির মধ্যে মোট ১৯ জন ব্যক্তি সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি












