চাঁদপুর ৭৫ হাজার লোক পাচ্ছে মানবিক সহায়তা

চাঁদপুর জেলায় করোনা ভাইরাসজনিত দুর্যোগে মানবিক সহায়তা পাচ্ছে ৭৫ হাজার লোক।যাদের নামের তালিকা এই কার্যক্রমের আওতায় ডিজিটাল সফটওয়ারে প্রেরণ করা হয়েছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদরে ১১ হাজার ২’শ এবং পৌরসভায় ৪ হাজার,ফরিদগঞ্জে ১০ হাজার ৩’শ এবং পৌরসভায় ১ হাজার, হাইমচরে ৫ হাজার ১’শ, হাজীগঞ্জে ৭ হাজার ৭’শ এবং পৌরসভায় ১ হাজার ৮’শ, কচুয়ায় ১০ হাজার ২’শ এবং পৌরসভায় ৮’শ,মতলব উত্তরে ৯ হাজার ৫’শ এবং পৌরসভায় ১ হাজার,মতলব দক্ষিণে ৪ হাজার ২’শ এবং পৌরসভায় ১ হাজার ৬’শ, শাহরাস্তিতে ৫ হাজার ৮’শ এবং পৌরসভায় ৮’শ সহ সর্বমোট ৭৫ হাজার লোক এই মানবিক সহায়তা পাচ্ছে।

এ ব্যপারে চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঞা জানান, পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে উপকারভোগীর তালিকা করা হয়ে গেছে।প্রতি ওয়ার্ডে গড়ে ২’শ ৬৬ জন এই তালিকায় ওয়ার্ড কাউন্সিলরের নাম অন্তর্ভুক্ত করিয়েছেন।তবে নামের তালিকাটি চাইলে কৌশলে এ প্রসঙ্গটি তিনি এড়িয়ে গিয়ে তিনি জানান,খুব কম সময়ে মাত্র ২/৩ দিনের মধ্যে এই নামের তালিকা করতে হয়েছে।

আর অতি দ্রুততার সাথে নামের তালিকা জমা দিতে হয়েছে।এ ব্যপারে চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী মোঃ আখতারুজ্জামান জানায়,বিষ্ণুপুরে ৯’শ ৬৭, আশিকাটিতে ৮’শ ৬১, কল্যাণপুরে ৫’শ ৯৪, শাহমাহমুদপুরে ৮’শ ৮৫,রামপুরে ৮’শ,মৈশাদীতে ৫’শ ৯৯,তরপুরচন্ডীতে ৫’শ ১২, বাগাদীতে ১ হাজার ৯৯, বালিয়ায় ১ হাজার ৫১, লক্ষীপুর মডেল ইউনিয়নে ১ হাজার ৩’শ ১৭, ইব্রাহীমপুরে ৫’শ ৩৯, চান্দ্রায় ৯’শ ৭১, হানারচরে ৪’শ ১১ এবং রাজরাজেশ্বরে ৫’শ ৯৪ জন এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন।এ ব্যপারে চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান,উপজেলা পরিসংখ্যান অফিস হতে প্রাপ্ত ২০১১ সালের আদম শুমারীর হিসেব অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যার ভিত্তিতে ৭০%,অসহায় ২০%(সমহার),১০% নদীভাঙ্গন হারে বরাদ্দকৃত উপকারভোগী ইউনিয়ন ওয়ারী বিভাজন করে তালিকা করা হয়েছে।তবে তিনিও ইউনিয়নওয়ারী উপকারভোগীর নামের তালিকা চাইলে প্রসঙ্গ এড়িয়ে যান।

১৮ই মে সোমবার এ ব্যপারে জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা কে বি এম জাকির হোসেন জানান,করোনা ভাইরাসজনিত সংক্রামক বিস্তার লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের পরিসর বৃদ্ধির লক্ষে ইউনিয়ন ও পৌর এলাকার জনসংখ্যা,দারিদ্রতারহার,নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ইত্যাদী বিবেচনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক উপকারভোগী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।বিভিন্ন স্থানে নামের তালিকায় স্বজনপ্রীতি,অনেকের আইডি কার্ড বা নাম ভিন্ন হলেও ফোন নাম্বার একজনের সহ নানা অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান,পত্র-পত্রিকার মাধ্যমে কিছু উপকারভোগীর নামের তালিকায় সমস্যা পাওয়া গেছে।বিষয়টি উর্দ্ধতনকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।তবে ঈদের আগেই এই টাকা স্ব স্ব ফোন নাম্বারে চলে যাওয়ার কথা রয়েছে।

এ ব্যপারে সরকারের দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল এক সভায় বলেছেন, মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ সেবায় প্রশাসনের কেউ কিংবা কোন জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কেউ যদি অনিয়ম করার চেষ্টা করে।ওই সমস্ত অনিয়মকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।অভিযোগ পেলেই দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

বার্তা প্রেরক                                                                                                                  অমরেশ দত্ত জয়                                                                                                              চাঁদপুর  প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন