আজ ১৮ মে ২০২০ সোমবার জেলা প্রশাসক, কুষ্টিয়া মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে ঘুর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান, জেলা পরিষদ, কুষ্টিয়া, উপ-পরিচালক, স্থানীয় সরকার, কুষ্টিয়া, পুলিশ সুপার, কুষ্টিয়া এর প্রতিনিধি, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, র্যাব এর প্রতিনিধিসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
সভায় জানানো হয়, আগামী ১৯ মে ২০২০ রাত ২ঃ০০ টার দিকে ঘুর্ণিঝড় ‘আম্ফান’ আমাদের জেলায় আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এই ঝড় সিডরের মত ক্ষয়ক্ষতি সাধন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জনগনকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
প্রয়োজনে স্থানীয় স্কুল কলেজগুলোকে সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যাবহার করতে হবে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। সবাইকে মোবাইল ফোন বা সম্ভাব্য অন্যান্য যন্ত্রে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখতে অনুরোধ করা হলো। ঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমান বেশি হলে এবং খাদ্যের সংকট হলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নম্বরঃ ০১৭২৩-৩২০৯৬৪ তে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
একই সাথে সবাই করোনা বিষয়ে সাবধান থাকবেন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অতি-প্রয়োজনীয় না হলে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকুন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












