নূরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫০ টি অসহায় পরিবারকে ঈদ উপহার

মেহেরপুরের বিভিন্ন গ্রামে নূরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫০ টি অসহায় পরিবারকে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে বন্ধন গ্রুপ।

সারা বিশ্বব্যাপি করোনা মহামারীর কারণে সাধারণ অসহায় কর্মহীন বয়স্ক বিধবা পরিবারের পাশে দাড়িয়েছে নূরল হক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বন্ধন গ্রুপ। গাংনী উপজেলার প্রত্যেকটা ওয়ার্ড থেকে ন্যুনতম ১ জন করে মোট ১৫০ টি পরিবারকে নগদ ১ হাজার টাকা পৌঁছে দিচ্ছে।

বন্ধন গ্রুপের পরিচালক আব্দুস সামাদ সোহাগ বলেন, আমরা মূলত একটা প্লাটফর্ম তৈরী করার চেষ্টা করছি যেখানে দাড়িয়ে অসহায় মানুষদের সাহায্য করতে পারি,পাশে দাড়াতে পারি। আমরা তিনদিন ব্যাপি এই বিতরণ কার্যক্রম চালাবো। ১৫০ টি পরিবারকে এই উপহার পৌঁছে দিবো। আমাদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে নূরুল হক ফাউন্ডেশনের সেক্রেটারি ডা. নাজমুল হক সাগর ভাই ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো অর্থ প্রদান করেছেন। আমরা বন্ধন গ্রুপের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।

আমরা আরো কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। এতিমখানা, প্রতিবন্ধী সহ আরো ২০০ অসহায় পরিবারের পাশে দাড়াবো। সেখানেও নূরুল হক ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা প্রদান করে পাশে থাকবে বলে অঙ্গীকার করেছেন। এছাড়া আরো গাংনীর বেশ কিছু হিতাকাঙ্ক্ষী আমাদের গ্রুপের সাথে কাধ মিলিয়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর অঙ্গীকার করেছেন।

আমরা বন্ধন গ্রুপের মাধ্যমে সবাইকে আহবান জানাচ্ছি। সবাইকে নিজ নিজ জায়গায় থেকে অসহায় মানুষের পাশে দাড়াতে।
আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ সব সময় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে দাড়ানোর জন্য। বন্ধন গ্রুপের স্লোগান, এসো মিলি প্রাণের টানে ভ্রাতৃত্বের বন্ধনে। এক হলে পারি একা হলে হারি। আমরা মানবসেবায় নিজেদের উৎসর্গ করতে চাই।

বার্তা প্রেরক                                                                                                                      এ সিদ্দিকী শাহীন                                                                                                                মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন