বগুড়া সরকারী আজিজুল হক কলেজের নিকটবর্তী কামারগাড়ী এলাকায় শিউলী ছাত্রী নিবাসে ২ মাসের অগ্রিম ভাড়া না দেওয়ায় বগুড়া সরকারী আজিজুল হক কলেজের ৫ ছাত্রীকে আটকে রাখে মেস মালিক। গতকাল রোববার এই ঘটনাটি ঘটে। জানাযায়, বগুড়া সরকারী আজিজুল হক কলেজের ১০-১৫ হাজার শিক্ষার্থী কলেজের আশেপাশে কামারগাড়ী, জহুরুল নগর, জামিলনগর, পুরান বগুড়ায় বিভিন্ন মেসে থেকে লেখাপড়া করে।
শিউলী ছাত্রী নিবাসের ছাত্রী, বিথী সাংবাদিকদের জানান, দুপুরে শিউলী নিবাসের ৫ ছাত্রী বাড়ি যাওয়ার জন্য বই পত্র ও কাপড়চোপড় নিয়ে বের হলে মেসের তত্ত্বাবধায়ক রেনু বেগম অগ্রীম ২ মাসের ভাড়া ছাড়া বের হতে বাধা দেন। এ সময় ছাত্রীদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মেসের ভিতর ছাত্রীদের আটকে রেখে মুল ফটকে তালা লাগিয়ে দেন মেস মালিক।
বিথী আরো জানান, মে মাস পর্যন্ত ভাড়া পরিশোধ করা হয়েছে। তারা আরো ২ মাসের অগ্রীম ভাড়া চায়। তারা ভাড়াও বেশি নেয়।
এ ব্যাপারে এসআই জাহাঙ্গীর আলম জানান, খবরটি ছড়িয়ে পরলে পুলিশ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিতি হয়। এসময় পুলিশ ৫ ছাত্রীকে উদ্ধার করে বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
বগুড়া প্রতিনিধি












