ঠাকুরগাঁও জেলায় সব ধরনের বিপণি বিতান সমূহ বন্ধ রাখার নির্দেশ

ঠাকুরগাঁও জেলার সকল কাপড়ের দোকান, তৈরী পোশাকের দোকান, কসমেটিকস্ ও জুতার দোকান সমূহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

করোনা ভাইরাসের আতংকে আতংকিত সারা দেশ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমানোর লক্ষ্যে সারা দেশ লকডাউন ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার।

কিন্তু পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিছু শর্ত সাপেক্ষে লকডাউন শিথিল করে সীমিত পরিসরে দোকান পাট খোলার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ সরকার।

কিন্তু ক্রেতা বিক্রেতা সকলে স্বাস্থ্যবিধি পালনে অবহেলা প্রদর্শন করছে। তাই পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে ভেবে ঠাকুরগাঁও জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জেলার করোনা প্রতিরোধ কমিটির সদস্য, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে ১৮ মে সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সকল কাপড়ের দোকান, তৈরী পোশাকের দোকান, কসমেটিকস্ ও জুতার দোকান সমূহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তা প্রেরক

মোঃ জাহাঙ্গীর আলম
জেলাঃ ঠাকুরগাঁও

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন