ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে ৭৯ জনের করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে।
রবিবার (মে ১৭) মমেক হাসপাতালে দেশের রেকর্ড পরিমান নমুনা পরীক্ষা করা হয়।
হাসপাতালের পিসিআর ল্যাবে ৭ ধাপে মোট ৬৫৮ টি নমুনার পরীক্ষা করা হয়। যা এখন পর্যন্ত সারাদেশে একক ল্যাবে সর্বোচ্চ নমুনার রেকর্ড।
নতুন আক্রান্তের মধ্যে মমেক হাসপাতালের ৩ জন ডাক্তার, ৫ জন নার্সসহ ময়মনসিংহ জেলায় ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে।
যার মধ্যে ৮ জন ডাক্তার-জন নার্স সহ ময়মনসিংহ সদরেরই রয়েছেন ২৪ জন।
এ ছাড়া ময়মনসিংহের অন্যান্য উপজেলার মধ্যে-
ভালুকার ৪ জন,
ঈশ্বরগঞ্জ ২ জন,
ফুলবাড়িয়া ২ জন,
মুক্তাগাছা ১ জন,
গোরিপুর ১ জন, এবং
তারাকান্দার ১ জন।
ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলার মধ্যে–
জামালপুর জেলার রয়েছে ২৮ জনঃ
মেলান্দহ উপজেলার ১ জন ডাক্তারসহ ২১ জন,
জামালপুর সদরের ৩ জন,
বকশিগঞ্জ ১ জন,
সরিষাবাড়ি ২ জন, এবং
দেওয়ানগঞ্জ ১ জন।
শেরপুর জেলার রয়েছে ১২ জনঃ
শেরপুর সদরের ৬ জন,
নালিতাবাড়ীর ৪ জন,
নকলার ১ জন, এবং
শ্রীবদি উপজেলার ১ জন।
এদিকে, নেত্রকোনা জেলার রয়েছে ৪ জনঃ
মদন উপজেলার ১জন, আটপাড়ার ১ জন, বারহাট্টার ১ জন, এবং পূর্বধলার ১ জন।
বার্তা প্রেরক
আজহারুল ইসলাম জুয়েল
ময়মনসিংহ প্রতিনিধি
|
ReplyReply allForward
|












