লক্ষীপুর ইউনিয়নে শপিংমলে মহিলাদের প্রবেশাধিকার নিষিদ্ধ

ঈদকে সামনে রেখে মানুষ মেতে উঠেছে কেনাকাটার উৎসবে। গার্মেন্টস ও শপিং মলে বৃদ্ধি পাচ্ছে জনসমাগম।

বিভিন্ন গার্মেন্টস ও শপিংমল গুলোতে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি।
এহেন পরিস্থিতিতে এলাকার সার্বিক দিক বিবেচনা করে লক্ষীপুর ইউনিয়ন পরিষদ ভবনে। ইউ/পি চেয়ারম্যান, স্থানীয় বাজার কমিটি ও করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবকদের সমন্বয় সভার আয়োজন করা হয়।
সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, স্থানীয় বাজারের গার্মেন্টস ও শপিংমলে কোন  মহিলা প্রবেশ করতে পারবে না।
এবং কাঁচা বাজারসহ অন্যান্য হাট নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাজারের বাহিরে বসবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ আমিরুল হক, স্থানীয় ইউনিয়নের সদস্য বৃন্দ, বাজার কমিটির সভাপতি জনাব মোর্শেদ আলম, ও স্বেচ্ছাসেবক কমিটির সদস্য বৃন্দ।
বার্তা প্রেরক                                                                                                                 হাছান আলী
লক্ষীপুর (দোয়ারাবাজার) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন