নওগাঁ সরকারী কলেজের এইচ এস-সি-৮১ ব্যাচের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন সহস্রাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার ১৭ই মে সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে শহরের মাষ্টার পাড়ায় এসব উপহার সামগ্রী বিতরন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে ত্রান কমিটির আহবায়ক জিয়াউল হক সোহেল, ৮১ ব্যাচের আহবায়ক মাহমুদুল হক সোহেল, সদস্য জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী নান্নু, দেশ টিভির সাংবাদিক ফরিদুল করিম তরফদার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ হাসান সিদ্দিকী স্বপন, অধ্যক্ষ জোবায়ের হোসেন স্বপন, জেলা মটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাল, ২ কেজি ছোলা, ৪কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ লিটার তেল, সাবান ও ইত্যাদি প্রয়োজনীয় জিনিষপত্র।
তারা বলেন, করোনার সময় মানুষদের ঘরে রাখার দায়িত্ব হলেও সামাজিক দায়বদ্ধ থেকে আমরা এগিয়ে এসেছি। বেঁচে থাকার জন্যে দামী খবার দিতে না পারলেও নুন্যতম খাবার দিতে পারছি। সরকারি নির্দেশ পালন করে জনসাধারণদের ঘরে থাকারও অনুরোধ জানান তারা।
বার্তা প্রেরক আব্দুল আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ (আত্রাই) প্রতিনিধি












