সাতক্ষীরায় করোনার হটস্পট দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলা করোনা হটস্পটে পরিণত হয়েছে। সাতক্ষীরা জেলা সিভিল সার্জনের তথ্যমতে, আজ সাতক্ষীরা জেলায় ২৪ জন করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন তারমধ্যে দেবহাটা উপজেলার ২৩ জন ও আশাশুনি উপজেলার ১ জন সহ মোট ২৪ জন।
সাতক্ষীরায় ৩০ এপ্রিল প্রথম করোনা ভাইরাসে সংক্রামিত রোগী  শনাক্ত হওয়ার পর আজ পর্যন্ত মোট ২৮ জন সংক্রামিত হয়েছেন। সুস্থ হয়েছেন ১ জন।
বার্তা প্রেরক
মহসিন আলম 
সাতক্ষীরা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন