ত্রাণ সহায়তা নিয়ে অসহায়দের পাশে আলহাজ্ব গোলাম নবী আলমগীর

মহামারী করোনা ভাইরাসের কারনে সারা পৃথিবীর মতো বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশ ও।

টানা প্রায় দুই মাসের মত কর্মহীন আছে খেটে খাওয়া মানুষ। অনেকেই না খেয়ে পার করছেন দিনের পর দিন। এ সকল অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ালেন ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
তার পৃষ্ঠপোষকতায় ভোলা জেলায় প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ ১০হাজার পরিবারের খাদ্য সহায়তার কার্যক্রমের সুচনা করেন ভোলা জেলা বি,এন,পির সম্মানিত সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির সোপান সাংগঠনিক সম্পাদক এনামুল হক সহ বি,এন,পির সিনিয়র নেতৃবৃন্দগন।
বার্তা প্রেরক
আজাহার হোসেন বাপ্পি
ভোলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন