ডোমার সদর ইউনিয়নে এক ব্যক্তি করোনায় আক্রান্ত

নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে ০১ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এলাকায় আতংক ছড়িয়ে পরেছে।
শনিবার (১৬ই মে) উপজেলার ডোমার সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড চিকনমাটী ষ্টেশন পাড়া এলাকার এজাজুল হকের ছেলে গোলাম হোসেন (২৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জানাযায়, গত ৮ই মে ডোমার সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড চিকনমাটী ষ্টেশন পাড়া এলাকার এজাজুলের ছেলে ঢাকা থেকে তার নিজ বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর থেকে তার জ¦র ও পাতলা পায়খানা শুরু হয়। বিষয়টি এলাকায় জানাযানি হলে সে একই ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড তাঁতীপাড়া গ্রামে তার দুলাভাই মশিয়ারের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে ০৪ দিন গোপনে থাকার পর সে পূর্নরায় তার বাড়িতে চলে আসে। তাকে পূর্নরায় এলাকায় দেখার পর এলাকা বাসী উপজেলাস্বাস্থ্য বিভাগে খবর দেয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ১৪ই মে তার নমুনা সংগ্রহ করে । এবং নমুনা পরিক্ষার জন্য প্রথমে নিলফামারী এবং পরে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরী মেডিসিন এন্ড লেবারেল সেন্টারে পাঠানো হয়। এবং গত ১৬/৫/২০ইং তারিখ শনিবার রাতে গোলাম হোসেনের নমুনা রিপোর্টের ফলাফল করোনা ভাইরাস পজেটিভ আসে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত জানান,শনিবার রাতে আমি গোলাম হোসেনের নমুনা পাঠানো রিপোর্টের ফলাফল করোনা ভাইরাস পজেটিভ পাওয়ার পর, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ও ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান মহোদয়কে অবগত করি, এবং তাদেরকে সঙ্গে নিয়ে ডোমার সদর ইউনিয়নে ০৫ নং ওয়ার্ড চিকনমাটী ষ্টেশন পাড়া এলাকায় গিয়ে তাকে রাতেই নিলফামারী জেলায় আইসুলেশন কেন্দ্রে পাঠিয়ে দেই।

পাশাপাশি চিকনমাটী ষ্টেশন পাড়ায় ০২টি বাড়ি ও ০৩ নং ওয়ার্ড তাঁতী পাড়া এলাকায় তার দুলাভাই মশিয়ারের বাড়ি সহ
মোট ০৩টি বাড়ী লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

বার্তা প্রেরক                                                                                                            মোসাদ্দেকুর রহমান সাজু                                                                                                  ডোমার (নীলফামারী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন