‘মানবতার কল্যাণ’ ফাউন্ডেশ এর উদ্যোগে ত্রাণ বিতরণ

Help The HUMAN (মানবতার কল্যাণ ফাউন্ডেশ) এর উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কষ্টে দিন যাপন করা মধ্যবিত্ত এবং অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদের বাজার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয় কুষ্টিয়ার ইবি থানায়।

সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ প্রতি পরিবারের মাঝে চাল, চিনি, প্যাকেট সেমাই, ছোলা, মুড়ি,খেজুর পিকআপ ভ্যানে করে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী হিসাব পরিচালক মো: আলী জিন্নাহ। তিনি এই মহতি কাজে যারা যুক্ত ছিলেন তাদের কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণ প্রসঙ্গে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো: আনোয়ার জাহিদ প্রিন্স বলেন, এ সহায়তা ত্রাণ নয় আমাদের পক্ষ থেকে উপহার, এবং ভালোবাসা। অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না আয়ের পথ বন্ধ, যাদের পক্ষে ঈদের বাজার করার মতো সামর্থ নেই তাই তাদের জন্যে ঈদ উপহার দেয়া হলো। আগামীতে সাধ্যমত এই সহায়তা সমস্ত দেশ ব্যাপী অব্যহত থাকবে।

ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো: সাব্বির আহমেদ বলেন-সকলে আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে, এই ভাবনা থেকে আমরা এই মহামারি দুর্যোগে  অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো: কামাল হোসেন, কার্যকরী সদস্য মহররম হোসেন, শাহরিয়ার আল মামুন, মো: মেহেদি আহমেদ

(ছরো) মো: নাজমুল ইসলাম, মো: লাল্টু হোসেন, বাচ্চু হোসেন, মো: আশিক রানা, মো: আশিকুর রহমান, মো: সোয়েব আকতার, পাভেল হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ।

 বার্তা প্রেরক                                                                                                                   মোঃ মেহেদী হাসান                                                                                                         ঝিনাইদহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন