মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং ১শ’ জন কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দিন ইমাম এর নেতৃত্বে খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












