রোববার থেকে চাঁদপুরে যানবাহন চলাচল বন্ধ

চাঁদপুরে রোববার (১৭ মে) সকাল থেকে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ সকলধরনের যন্ত্রচালিত যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার বিকালে করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় চাঁদপুর জেলায় গৃহীত কার্যক্রম তদারকি উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন ত্রাণ সচিব শাহ কামাল।
ওইসময় তিনি বলেন হাজীগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণে কোন সমন্বয় নেই। এবং অনিয়ম হচ্ছে-এমন তথ্য আছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সচিব বলেন, শাহরাস্তি উপজেলার করোনা ত্রাণের পরিবহন খরচ ইউপি চেয়ারম্যানরা এখনো পাননি। শাহরাস্তি ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্লাহ। তিনি জানান, চাঁদপুরে সিএনজি অটোরিকশা, অটোবাইক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

বার্তা প্রেরক                                                                                                                    নাসির                                                                                                                        চাদপুর, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন