সিএসআর উইন্ডো বাংলাদেশ এর উদ্যোগে আরলা ফুড বাংলাদেশ লিমিটেডের সহায়তায় রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন এলাকায় আজ রবিবার সকালে ৩০০ জন গর্ভবতী ও স্তন্যদায়ী মায়ের হাতে তুলে দেওয়া হয় একটি করে Dano Mom (360gm) গুড়ো দুধের জার।
সিএসআর উইন্ডো বাংলাদেশ এর এ্যাম্বাসিডরের বাস্তবায়নে গর্ভবতী ও স্তন্যদায়ী মাকে এই ডানো মম গুড়ো দুধের জার উপহার তুলে দেওয়া হয়।
বিতরণের সময় পবা উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ শাহাদত হোসেন ও পবা উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব, মোঃ সঈদ আলী রেজা এবং সিএসআর উইন্ডো বাংলাদেশ এর এ্যাম্বাসিডর মোঃ মোস্তাফিজুর রহমান রিমন উপস্থিত থেকে নিরাপদ ভাবে এই ডানো মম গুড়ো দুধ বিতরণ করেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল মা সহ সবাইকে সচেতন হয়ে ঘরে থাকার আহবান জানান। এবং সিএসআর উইন্ডো বাংলাদেশকে এই করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় মায়েদের স্বাস্থ্য রক্ষায় মায়ের পাসে দাঁড়ানোর জন্য অভিনন্দন জানান।
বার্তা প্রেরক
মোস্তাফিজ মিশু
রাজশাহী (পবা) প্রতিনিধি
মোস্তাফিজ মিশু
রাজশাহী (পবা) প্রতিনিধি












