বিধি-নিষেধ মেনেই কুষ্টিয়াতে ঈদের জামাত হবে মসজিদে

গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় কুষ্টিয়াতে কোথাও ঈদগাহে বা ফাকা জায়গায় ঈদের জামাত হবে না।নামাজ পড়তে হবে মসজিদে। প্রয়োজনে প্রতিটি মসজিদে একের অধিক ঈদের জামাত করা হবে।
প্রশাসন থেকে বলা হয় মসজিদে কোন কার্পেট বিছানো যাবে না। প্রত্যের মুসল্লিকে নিয়ে আসতে হবে প্রত্যেকের জায়নামাজ। এছাড়াও সকলকে মাস্ক পড়া বাধ্যতামূলক। মসজিদ কমিটি কে বলা হয় সকল মুসল্লিকে মসজিদে ঢোকার আগে হাত পরিস্কার করে ঢুকতে হবে। কোন বাচ্চা বা অসুস্থ কেউ নামাজে আসবে না।
এ রকম নানা বিধিনিষেধ মেনে এবার হবে কুষ্টিয়াতে ঈদের জামাত। মসজিদ কমিটি এবং সকল মুসল্লিকে সচেতনতা বজায় রেখে নামাজ আদায় করতে নির্দেশনা দেন কুষ্টিয়া প্রশাসন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার 
কুষ্টিয়া, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন