পাবনায় প্রচন্ড গরমে কাটছে নাযাতের দিনগুলো

প্রকৃতিতে দাবদাহ। বাতাসে জলীয় কণা মিশে তা আরও বেশি উত্তপ্ত করছে। প্রচণ্ড ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ। ঠিক এমনি এক পরিবেশে মাহে রমজানের ২২তম দিন কাটিয়েছে পাবনার মানুষ।

গরমের সঙ্গে যোগ হয়েছে রোজার পরিধিও। দিনের বেলায় প্রায় ১৫ ঘণ্টা না খেয়ে থাকতে হচ্ছে। প্রচণ্ড গরমে ২২তম রোজায় রোজাদারদের অবস্থাও বেশ কাহিল।

তবে স্বস্তির বিষয় ছিল রমজানে পাবনায় বিদ্যুত সমস্যায় পড়তে হয়নি রোজাদারদের। বিগত কয়েক বছর ধরেই রোজা শুরু হচ্ছে গরমে। এবারও প্রথম রোজা শুরু হয়েছে বাংলা মাসের বৈশাখে। প্রকৃতি বৈশিষ্ট্য অনুযায়ী এই সময় প্রকৃতিতে যেমন দাবদাহ বয়ে যায়। তেমনি কালবৈশাখীর আশঙ্কা থাকে প্রচুর।

আবহাওয়া আচরণও বিরূপ থাকে। কয়েকদিন আগেও পাবনার ওপর দিয়ে বয়ে গেছে ঝড়-বজ্রবৃষ্টি। আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ শুরু হয়েছে। ফলে বাতাসে মিশে থাকা জলীয় কণা আরও উত্তপ্ত হয়ে গরমের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

প্রচণ্ড এই গরমকে সহ্য করেই রোজাদার রোজা পালন করতে হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, আরও প্রায় তিন থেকে চারদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফলে ২২তম রোজার মতো আগামী আরও কয়েকদিন রোজাদারদের প্রচণ্ড রোদ ও গরমের কষ্ট মাথায় নিয়ে রোজাব্রত পালন করতে হবে।

আবহাওয়া অফিস বলছে মঙ্গলবারের আগে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।

বার্তা প্রেরক
রাসেল মাহমুদ
পাবনা, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন