সচেতনতা কর্মসূচীর অংশ হিসাবে শনিবার (১৬ মে) সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার, মনিচত্বর, গণকপাড়া, তালাইমারীর বিপনী বিতানসহ বিভিন্ন পয়েন্টে ও সড়কে প্রচার অভিযান চালায়। প্রাণঘাতক বিশ্ব মহামারী করোনাভাইরাস থেকে নিজে, আপনজন ও দেশকে রক্ষা করতে স্বাস্থ্য বিধি ও সামাজিক নিরাপদ দূরত্ব মেনে চলে করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলা করতে সকলকে আহবান জানিয়ে সচেতনতা মূলক প্রচার অভিযান চালিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে “উৎসবের আগে জীবণ বড়” এই শ্লোগানকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহবান জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু ও কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।
বার্তা প্রেরক
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি












