প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সহায়থা বিতরণ অব্যাহত রেখেছে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি।
এরই ধারাবাহিকতায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সার্বিক পৃষ্ঠপোষকতায় শনিবার সকালে উপজেলার বাওট ফুটবল মাঠে কর্মহীনদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
প্রায় ৩ হাজার কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তার লক্ষ্যে বাওট গ্রামে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্ট, উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সাধারণ সম্পাদক কাউছার আলি, পৌর কাউন্সিলর সাহিদুল ইসলাম, ইনামুল হক, উপজেলা যুবদলের আহবায়ক আঃ মালেক চপল, সদস্য সচিব মোঃ জাহিদ উপস্থিৎ ছিলেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












