বৈশ্বিক মহামারি করোন ভাইরাস (কেভিট-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারণে দুঃস্থ ভিডিপি ৩শ” সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে শনিবার(১৬মে) সকালে কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ ত্রান বিতরণ করা হয়। উপজেলা ভিডিপি কর্মকর্তা শাহ আলম খানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
র্বাতা প্রেরক,
হারুনর রশিদ হারুন
পাবনা, প্রতিনিধি












