ভূয়াপুরে করোনায় মৃত্যুদের দাফন-কাফনে কওমী আলেমদের টিম প্রস্তুত     

টাংগাইল জেলার ভুয়াপুর উপজেলা কওমী ওলামা পরিষদের উদ্যোগে তাকওয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় করোনায় আক্রান্ত মৃতদের গোসল, কাফন-দাফনের জন্য আলেমদের একটি সেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে।

টিমের আহ্বায়ক হিসেবে রয়েছেনঃ-হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, যুগ্ম আহবায়কঃ-হাফেজ মাওলানা শহিদুল্লাহ আন্দিপুরী,

সদস্য সচিবঃ-মুফতি শহিদুল ইসলাম ভুয়াপুরী, এবং সদস্য হিসেবে  মুফতি আসাদুজ্জামান শামীম মনোনিত হয়েছেন।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সকল সদস্য কে উদ্দেশ্য করে বলেন, আমরা সকলে নিঃস্বার্থে করোনায় মৃতদের দাফন-কাফনে সর্বদা প্রস্তুত থাকবো ইনশা-আল্লাহ৷

আল্লাহপাক আমাদের সবাইকে করোনাভাইরাস থেকে হেফাজত করুন, আমীন।

বার্তা প্রেরক,
মো ইসমাইল
টাঙ্গাইল, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন