না.গঞ্জ শহরের ২টি মার্কেট বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জ শহরের ২টি মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় সেখানকার সকল দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৩ মে) বিকেলে এক চিঠিতে এই নির্দেশনা দিলে পুলিশ এসে সকল কার্যক্রম বন্ধ করে দেয়।

এর আগে সকল নিরাপত্তা মেনে মার্কেট ১০ মে মার্কেট চালু করার সিদ্ধান্ত নেয় দোকান মালিক সমিতি। কিন্তু এসকল প্রতিষ্ঠান খোলার পরপরেই নিরাপত্তার কোনো উপকরণ সংযোজন না করার সংশ্লিষ্ট মার্কেট বন্ধের নির্দেশনা দেয় প্রশাসন।

শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত সমবায় নিউ মার্কেট এবং প্যারাডাইস ক্যাসেল ভবন বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক জসিম উদ্দিনের সাক্ষরিত চিঠিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দোকানপাট খোলার নির্দেশনা অনুসরণ না করায় মার্কেট দুটিকে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।

এর আগে, স্থানীয় বেশ কিছু গণমাধ্যমে সমবায় নিউ মার্কেটে স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বেশ কিছু চিত্র ফুটে উঠে। এনিয়ে শহর জুড়ে সমালোচনার ঝড় উঠলে জেলা প্রশাসন মার্কেট বন্ধের নির্দেশনা দেয়। এছাড়া শহরের কালীবাজার এলাকায় অবস্থিত ফ্রেন্ডস মার্কেট বন্ধ করে দিয়েছিলো জেলা প্রশাসন। পরবর্তীতে শর্ত সাপেক্ষে পুনরায় মার্কেট চালু করার অনুমতি দেয়া হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন