ঢাকা থেকে পালিয়ে আসা দম্পতি সুস্থ

ঢাকা থেকে গত ২৪/০৪/২০২০ তারিখে কোভিড-১৯ পজেটিভ দম্পতি আতংকিত হয়ে পালিয়ে এসে রাজবাড়ীতে ধরা পড়েন। তাদের সাথে তাদের ৪ বছর ৭ মাস বয়স্ক মেয়েশিশু ছিল। তাদের স্থায়ী ঠিকানা ফিলিপনগর দৌলতপুর হলেও ঢাকায় বসবাস করে আসছিলেন। মহিলাটি ৭ মাসের অন্তঃসত্ত্বা।

সিভিল সার্জন কুষ্টিয়া মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং প্রশাসন ও পুলিশের সহায়তায় অত্যন্ত মানবিকতার সাথে তাদের কুষ্টিয়ার FWVTI dedicated isolation unit এ ভর্তি করা হয়। পরবর্তীতে মেয়ে শিশু টিরও দেহে কোভিড ১৯ সনাক্ত হয়। এরপর FWVTI এ কোভিড১৯ রোগীদের চিকিৎসা দেওয়া হয়। ১৬ দিন চিকিৎসা শেষে পরপর দুইটি স্যাম্পলে সকলের কোভিড নেগেটিভ আসায় আজ তাদের সুস্থ ঘোষণা করে ছাড়পত্র প্রদান করা হয়। স্বামী -স্ত্রী, তাদের কন্যাশিশু এবং মহিলার গর্ভস্থ সন্তান সকলেই সুস্থ আছেন।

বাড়ি ফিরে তারা ১৪ দিন কোয়ারেন্টাইনে অবস্থান করবেন। তাদের ছাড় প্রাপ্তি উপলক্ষে সিভিল সার্জন মহোদয়, জেলা প্রশাসন, পুলিশ এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শুভকামনা জানান।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন