পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মুনতাহি (৬) ও কুলসুমা আক্তার (৭) নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  মুনতাহি মাঝির পাড়া এলাকার প্রবাসী আজম খানের ছেলে ও কুলসুমা পেকুয়া বাজারের ব্যবসায়ী কমিরদাদ মিয়ার  কন্যা। নিহতেরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই বোন।

পেকুয়া সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মুজিবুর রহমান বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসলেও তার আগেই মারা যায় তারা। পরিবারের সদস্যরা ধারণা করছেন বাড়িতে সবাই ঘুমিয়ে থাকার সুবাধে মুনতাহি বাইরে খেলতে গিয়ে হয়তো পুকুরের পানিতে পড়ে যায়। পুকুরের পানিতে মুনতাহিকে ভাসতে দেখে কুলসুমাও তাকে বাচাঁতে পানিতে নেমে পড়ে। ওখানে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাদশা বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। একজনকে তুলতে গিয়ে আরেকজন পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো। পরিবারিকভাবে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

বার্তা প্রেরক
মোঃজহিরুল ইসলাম 
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন