ঠাকুরগাঁওয়ে ছাত্রাবাসের ভাড়া মওকুফ

ঠাকুরগাঁও এর কলেজ পাড়ায় অবস্থিত মহন্ত ছাত্রাবাস (উত্তম মেস) এর মালিক কুশান কুমার মহন্ত ছাত্রাবাসের সকল সদস্যের ভাড়া মার্চ মাস থেকে করোনা পরিস্থিতি ঠিক না হাওয়ার পূর্ব পর্যন্ত মওকুফ করেছেন। তিনি তার ছাত্রাবাসের সকল সদস্যদের বাসায় থাকতে বলেছেন এবং আসে পাশের কেউ না খেয়ে থাকলে তাদের খাবারের ব্যাবস্থা করার জন্য অনুরোধ করেছেন।

তিনি তার ব্যাক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে ভাড়া মওকুফের একটি পোস্ট করেছিলেন। তার এই সিদ্ধান্তে ছাত্রাবাসের সকল ছাত্র সন্তুষ্ট হয়েছেন। কুশান কুমার মহন্ত বলেন আমার ছাত্রাবাসের প্রায় সবাই টিউশনি করে নিজের খরচ চালাতো। কিন্তু করোনার এই ক্রান্তি কালে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে তারা বাড়ি চলে যায়। আর তারা বাড়ি চলে যাওয়ার ফলে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। তাই এমতাবস্থায় তাদের কাছে ভাড়া আদায় করা ঠিক নয়। তাই আমি ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি সকল ছাত্রাবাসের ও ছাত্রীনিবাসের মালিকদের করোনার এই ক্রান্তিকালে ভাড়া মওকুফের জন্য আহ্বান জানান। অপরদিকে, ঠাকুরগাঁও‌য়ের জেলা ও দায়রা জজ আদাল‌তের আ‌পিল সহকা‌রী আব্দুল্লাহ আল মামুনও তার এক‌টি ছাত্রবাস এবং একটি ছাত্রীনিবাসে থাকা ৩৮ জন শিক্ষার্থী‌দের ৬ মা‌সের ভাড়া মওকুফ ক‌রে দেন।

বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন