এক উপজেলা থেকে অন্য উপজেলায় চলাচলে নিষেধাজ্ঞা জারি

শুক্রবার (৮ মে) নতুন নিষেধাজ্ঞা জারি করল রাজশাহীর জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। করোনা ভাইরাস সংক্রমণের কারণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ফলে এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেন। করোনা প্রতিরোধে এক উপজেলা থেকে অন্য উপজেলায় চলাচলে এ নিষেধাজ্ঞা জারি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক  অধিশাখা-২  এর নির্দেশনা মতে রাজশাহী জেলা প্রশাসক এ নিষেধাজ্ঞা জারি করেন। এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  আন্তঃজেলা,  আন্তঃউপজেলা,জনগণের  যোগাযোগ  আা চলাচল কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ এক জেলার লোক অন্য জেলা বা এক উপজেলার লোক অন্য উপজেলায় চলাচল করতে পারবে ন।

জেলা প্রশাসক এ বিজ্ঞপ্তিতে আরও বলে, আসন্ন ঈদের ছুটিতে সকলকে নিজ নিজ এলাকায় বা নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে। আরও বলেন  আন্তঃ জেলা ও আন্ত উপজেলায় ভ্রমন থেকে বিরত থাকতে হবে। জেলা প্রশাসন ঈদকে ঘিরে জনগণের চলাচলে আরও কয়েকটি নির্দেশনা দেয়া দিয়েছেন। প্রতিটি শপিংমল, দোকান সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত সকাল সীমিত খোলা রাখতে হবে। প্রতিটি শপিংমলের সামনে ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুঝু্ঁকি রয়েছে’ সম্মিলিত ব্যানার টানাতে হবে।

শপিংমল এ প্রবেশের সময় হেন্ড স্যানেটাইজার  ব্যাবহার নিশ্চিত করতে হবে। রাত ৮টা থেকে ভোর ৬ টা পর্যন্ত অতিব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। তবে ফুটপাতে কোন হকার বা ফেরিওয়ালা বসতে পারবে না। ১৪ই এপ্রিল থেকে রাজশাহীতে করোনা পরিস্থিতি বৃদ্ধি কারণে লোকডাউন ঘোষণা করা হয়। এর মধ্যে জেলায় ১৭জন  করোনা রোগী শনাক্ত করে এবং একজন মৃত্যু বরন করে। এমন পরিস্থিতিতে রাজশাহী জেলা প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করল।

বার্তা প্রেরক
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন