টাঙ্গাইল কালিহাতী-দেওপাড়া রুটে কয়েকটি ঝুলন্ত লোহার ব্রীজ দিয়ে ভাড়ি যানবাহন তো দুরে থাক, ছোট গাড়ি গুলো চলাচলের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
ব্রীজগুলোতে ওঠার আগেই চোখে পরলো উপজেলা প্রশাষন কর্তৃক সাঁটানো সাইনবোর্ড। সেগুলোতে লেখাও রয়েছে, ঝুঁকিপূর্ণ ব্রীজ, ৩টনের বেশি ভাড়ি যানবাহন চলাচল সম্পুর্ন নিষেধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
সাইনবোর্ড গুলো সাইনবোর্ডের যায়গায়-ই ঠায় দাঁড়িয়ে আছে। চলাচল করতেছে ভাড়ি যানবাহন। যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ব্রীজ ভেঙে, খাদে চলে যেতে পারে যানবাহন।
ছবিগুলো (শুক্রবার ৮মে) বিকালে কালিহাতী-দেওপাড়া রুট থেকে তোলা।
বার্তা প্রেরক,
মোঃ ইসমাইল
টাংগাইল জেলা প্রতিনিধি












