বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭ টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৮ মাইল নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুঘর্টনা ঘটে। এই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী সুবর্ণা(২৪) ও শহীদুজ্জামান সুমন (৪০) নিহত হয়। তারা সম্পর্কে শ্যালিকা ও দুলাভাই। সুমন ঘটনাস্থলেই মারা যায় এবং তার শ্যালিকাকে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত সুবর্ণা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদের চন্দনচহট নিবাসী শহীদুল ইসলামের কন্যা। আর সুমন রংপুর আলমনগর নিবাসী মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের পুত্র। নিহত সুবর্ণাকে আজ তার গ্রামের বাসা নেকমরদের চন্দনচহটে পাত্রপক্ষের দেখতে আসার কথা ছিল। কিন্তু সে তার বোনের বাসা রংপুরে থাকায় তাকে তার দুলাভাই সুমন মোটরসাইকেল যোগে বাসায় পৌঁছাই দেওয়ার জন্য রংপুর থেকে তাকে নিয়ে শ্বশুরবাড়ি চন্দনচহট এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
কিন্তু পথিমধ্যে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করার পূর্বে ২৮ মাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এর ফলে সুমন ঘটনাস্থলেই মারা যায় এবং শ্যালিকা সুবর্ণা কে স্থানীয় লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি












