টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কোভিড-১৯ এ আজ(০৬ মে) দু-জন সংক্রমিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
আক্রান্ত ব্যক্তীরা হলেন, রাজাফৈর গ্রামের মোঃ সূর্য্য মিয়া (৬০) এবং বিল পালিমা গ্রামের মোঃ পেয়ার আলী (৬৭)।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এই সর্বপ্রথম কোভিড-১৯ এর রোগী সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর। সনাক্তকারীদের কে হোম কোয়ারান্টাইনে রেখে, তাদের আশে-পাশের কয়েকটি বাড়িতে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে যানা গেছে।
সূত্রঃ– উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিহাতী, টাংগাইল
বার্তা প্রেরক,
মোঃ ইসমাইল,
টাঙ্গাইল জেলা প্রতিনিধি












