রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গোরস্থানে নির্মিত নতুন মসজিদ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে নব নির্মিত নতুন মসজিদ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এ ছাড়া আর ও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া, রেজিস্ট্রার এম এ বারি প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ (ভারপ্রাপ্ত) এ বিষয়ে জানান, দ্বিতল বিশিষ্ট মসজিদটির নির্মান কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ৫ নভেম্বর, যার চুক্তি মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৮৭ লক্ষ ৫৯ হাজার ৫৩৩ টাকা। ৪৭১০ বর্গফুট জমির উপর ২৪৩৪ বর্গফুট আয়তনের এ মসজিদে এক সাথে ৬০০ জন মুসল্লি এক সাথে নামাজ পড়তে পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, গোরস্থানটিতে অনেক আগে নির্মিত টিন শেডের এক জরাজীর্ণ মসজিদ ছিল। পরবর্তীতে সেটি ভেঙ্গে দিয়ে নতুন পরিসরে মসজিদটি নির্মান করা হয়।
বার্তা প্রেরক
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি












