করোনা ভাইরাস সংক্রামণ বিস্তার রোধে গত (২৪ মার্চ) থেকে সকল প্রকার যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ রয়েছে।
করোনাভাইরাসের কারণে এরই মধ্যে প্রতিদিন কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে নৌপরিবহন খাতে। এ অবস্থা চলতে থাকলে এই লোকসান গোটা দেশের অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব ফেলবে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এই খাতের নিয়োজিত অল্প আয়ের শ্রমিকরা।
নৌপরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকার ফলে বন্ধ হয়েছে উপার্জন, কাউকে কাউকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এসব শ্রমিকদের সহযোগিতায় কোনো সমন্বিত উদ্যোগও নেই। এর মধ্যে সড়ক পরিবহন খাতের মালিকরা শ্রমিকদের সহায়তার বিষয়ে আলোচনায় বসলেও উদ্যোগ নেই লঞ্চ মালিকদের।
এর মধ্যে যে,সকল নৌশ্রমিকরা লকডাউনে লঞ্চে অবস্থান করছে তাঁরা রয়েছে আরোও বেশী সমস্যায়।
অভিযোগ রয়েছে অনেক লঞ্চেই নেই বিশুদ্ধ পানি, রয়েছে খাবারের সংকট।
অনেক সামাজিক স্বেচ্ছাসেবক মূলক সংগঠনের কর্মীরা খাবার এবং পানি নৌ শ্রমিকদের সহায়তা করছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা অনেক কম।
দ্রুত সরকারি এবং মালিকদের সমন্বিত উদ্যোগ না নিলে পরিবার নিয়ে পথে বসতে হবে সংশ্লিষ্ট অনেক নৌ শ্রমিকদের।
আজাহার হোসেন বাপ্পি
ভোলা, প্রতিনিধি












