নিজাম হাজারী এমপির ইফতার উপহার পেলো ফেনীর কাজিরবাগের দলীয় নেতারা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে সারাবিশ্ব নাজেহাল হয়ে পড়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশ্বের সকল দেশেই চলছে লকডাউন। বাংলাদেশও এই ভাইরাসের সংক্রমণ থেকে রেহায় পায়নি। বাংলাদেশে করোনা সংক্রমণ ঠেকাতে প্রায় সকল জায়গায় বিশ্বের অন্যান্য দেশের মতো চলছে কঠর লকডাউন।

বর্তমান সময়ের সবচেয়ে বড় এই দূর্যোগ মোকাবেলায় মানুষ হিসেবে সামাজিক দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছেন আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা। তারা ছেলেসন্তান নিয়ে আধাপেটা খেয়ে দিন গুজরান করলেও তারা কখনোই ত্রাণ নেওয়ার সিরিয়ালে দাঁড়াবেন না।

প্রয়োজনে না খেয়ে থাকবে কিন্তু নিজেদের আত্মসম্মানের কথা ভেবে কারো কাছে হাত তুলতে চাইবে না এমন নেতাকর্মীদের কিছুটা কষ্ট লাঘবে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দীন হাজারীর পক্ষ থেকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পেলো ইফতার সামগ্রী।

৫ মে, মঙ্গলবার দুপুরে কাজিরবাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সকল নেতাকর্মীর হাতে এই ইফতার সামগ্রী তুলে দেন কাজিরবাগ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুর রহমান রউফ। এই সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল হান্নান রিয়াদ, ছাত্রলীগ নেতা রবি ও তারেকসহ প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, করোনা ভাইরাসে সৃষ্ট সংকটাপন্ন পরিস্থিতাতে ফেনী জেলায় ১ লাখ ৭৮ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন শেষে এবার দলীয় নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি।

চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ বলেন, এর আগে করেনাকালীন সময়ে কাজিরবাগ ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নিজাম উদ্দিন হাজারী এমপির পক্ষে দুই ধাপে ১৮০০ পরিবার, সদর উপজেলার পক্ষ থেকে দুই ধাপে ৯১৫ পরিবার এবং জেলে পরিষদের পক্ষ থেকে ৯০ পরিবারের নিকট খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।

তিনি আরো বলেন, লবণাক্ত শরীরে ক্লান্ত এক প্রাণ ক্ষুধা তৃষ্ণার মহড়ায় ব্যস্ত সবাই জৈবিক তাড়নায় চলমান, দারিদ্র্যতা কে আমরা আমাদের দুর্বলতা বানিয়ে ফেলেছি। বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিতে বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে ও খাদ্য নিরাপত্তা দিতে হিমসিম খেতে হচ্ছে সে দেশের সরকারকে। এমতাবস্থায় আমাদের দেশে শুধু সরকার অভিমুখী হয়ে থাকাটাই যথেষ্ট নয়। সমাজের বৃত্তশালীসহ সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসার কোন বিকল্প নেই। এ সংগঠন অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করছে এবং করবে, সবার দোয়া এবং আশীর্বাদ কাম্য।

ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল হান্নান রিয়াদ বলেন, আমরা কেউ আর স্বাভাবিক নই; কি ভয়াবহ অস্বাভাবিকভাবে স্বাভাবিক হয়ে আছি! আমাদের উচিত ধর্ম জাতি বর্নের ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের কাধে সাহায্যের হাত রেখে কাজ করে যাওয়া।

বার্তা প্ররক
হাসান মজুমদার
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন