লাকসামে অসহায় কুকুরগুলোকে খাবার দিলেন ইশা ছাত্র আন্দোলন

করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলছে। ফলে বড়-ছোট সব ধরনের রেস্টুরেন্ট এবং বেকারি বন্ধ রয়েছে এ জন্য খাবার পাচ্ছেনা রাস্তার কুকুর, অভুক্ত রয়েছে কুকুরের বাচ্চারাও। কোনো কোনো কুকুরের অবস্থা মৃতপ্রায়, এসব কুকুরকে খাবার দিতে এগিয়ে এসেছেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লাকসাম পৌরসভা।

২ মে,রেলওয়ে জংশন ও দৌলতগন্ঞ্জ বাজার এলাকায়, নীরিহ প্রাণী গুলোকে খাবার দেওয়া হয়। কুকুরগুলোকে খাওয়ানোর বিষয়টি একটি অতিমানবিক কাজ উল্লেখ করে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা (দক্ষিণ) জেলা প্রশিক্ষণ সম্পাদক রশিদ আহমদ রায়হান বলেন, ‘সব প্রাণীর প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল বজায় রাখতে প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর ভূমিকা রয়েছে। এই ইতিবাচক কাজ অবশ্যই প্রশংসার দাবিদার। পৌর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

পৌরনেতৃবৃন্দ বলেন, খেদমতে খালক্ এর নিয়তে আমাদের এই প্রচেষ্টা।সকলের প্রতি আহবান থাকবে, আপনার পাশের প্রতিবেশীদের পাশাপাশি, এই নিরীহ প্রাণী গুলোর প্রতি একটু সদয় হোন। এ সময় উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন, লাকসাম পৌর সভাপতি মুহাম্মাদ ফরহাদ হোসাইন, সহ-সভাপতি রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রচারও প্রকাশনা মনির হোসাইন  সম্পাদক শরিফ, শূরা সদস্য কাওছার হোসেন, তানভীর হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
দেলোয়ার চৌধুরী 
লাকসাম প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন