নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার শরিফুল ইসলাম (৩৬) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর এলকায় ঢাকা-নাটোর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার মোগাইলপাড়া এলাকার লোকমান মন্ডলের ছেলে।
ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজোয়ান আহমেদ জানান, ঢাকাগামী একটি ট্রাকের চাকা পাঞ্চার হলে আহম্মেদপুর বাজার এলাকায় সড়কের বামপাশে রেখে এর মেরামত কাজ করছিল।
এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক এছে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে চাপা পড়ে পেছনের ট্রাকের হেলপার শরিফুল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং ট্রাকটি আটক করে। তবে এর চালক পালিয়ে যায়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পেছনের ট্রাকের চালক চোখে ঘুম নিয়ে গাড়ী চালাচ্ছিলেন।
বার্তা প্রেরক
মোঃ আরিফুল ইসলাম
নাটোর প্রতিনিধি












