করোনার প্রভাবে নিম্নআয়ের মানুষ খরচ বাঁচাতে ভর্তুকিমূল্যে পণ্য কিনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিক্রয় কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছেন। সকাল থেকে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে সামাজিক দূরত্ব বজায় রেখে কিনছেন কম দামে পণ্য। সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র শহীদ আঃ রাজ্জাক পার্ক এলাকায় টিসিবির বিক্রয় কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল মহোদয় এঁর নির্দেশে সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে টিসিবি ডিলারদের নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে, সুশৃঙ্খলভাবে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করে যাচ্ছেন সংশ্লিষ্ট দায়িত্বরত পুলিশ সদস্যরা। প্রতি বছর রমজানে টিসিবির পণ্যের যে চাহিদা থাকে এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চাহিদা বেড়েছে কয়েকগুণ বেশি। সারাদেশে টানা প্রায় দেড় মাস ছুটি থাকায় শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়া জেলার নিন্ম আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বিভিন্ন নিত্যপণ্যের দাম। ফলে টিসিবির ন্যায্যমূল্যের পণ্যের চাহিদা বেড়েছে জেলার আপামর মানুষের মাঝে।
বার্তা প্রেরক
মহসিন আলম
সাতক্ষীরা প্রতিনিধি












