করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা দুই ব্যক্তি কে ছাড়পত্র দেওয়া হয়েছে

গত ৩০ এপ্রিল জ্বর কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া দুই ব্যক্তি একজন বগুড়া কাহালু উপজেলার মোফাজ্জল ও আরেকজন সিরাজগঞ্জে জেলার উল্লাপাড়া রুহুল আমিন। গত ১ মে উক্ত দুই ব্যক্তির কোভিড ১৯ এর নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয় সেখান থেকে গতকাল সোমবার তাদের নমুনার ফলাফল নেগেটিভ আসে এই কারণে তাদেরকে মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিষয়টি ডাক্তার শফিক আমিন কাজল নিশ্চিত করে বলেন মঙ্গলবার বিকাল চারটাই দিকে তাদের নমুনা নেগেটিভ আসার কারণে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আইসোলেশনে এখন পর্যন্ত ভর্তি আছে ১১ জন এদের মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত আর বাকি দুই জন উপসর্গ নিয়ে ভর্তি হয়ে আছেন। ডক্টর শফিক আমিন কাজল আরো জানান করোনা উপসর্গ নিয়ে গত সোমবার রাতে২৮ বছরের এক যুবক শহরের বৃন্দাবন  পাড়ার কাশি ও গলা ব্যথা নিয়ে তিনি আইসোলেশন এ ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে শহীদ ফেরাউন পাঠানো হয়েছে এখন পর্যন্ত তার কোনো রিপোর্ট পাওয়া যায়নি।

বার্তা প্রেরক
রাজিবুল ইসলাম রক্তিম
বগুড়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন