মাধবপুর উপজেলাধীন ৯ নং নোয়াপাড়া ইউনিয়নে অবস্থিত সায়হাম গ্রুপ। গত কয়েক দিন যাবত সায়হাম গ্রুপের উদ্যোগে মাধবপুর, চুনারুঘাট সহ পাশ্ববর্তী এলাকায় ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম চলছে।মঙ্গলবার (৫ মে) সকালে মাধবপুর উপজেলাধীন ৯নং নোয়াপাড়া ইউনিয়নে সায়হামগ্রুপের উদ্যোগে অসহায়ও দারিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সরোজমিনে জানা যায়, মাধবপুর উপজেলাধীন নোয়াপাড়া, ছাতিয়াইন ও বাঘাসুরা ইউনিয়নে প্রায় ২৬৫০ টি অসহায় ও দারিদ্র্য জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। চুনারঘাট ও মাধবপুর উপজেলার সর্ব মোট ২০ হাজারের বেশি অসহায় ও দারিদ্র্য পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইফতার সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলাবুট, ১কেজি ডাল, ৫০০ গ্রাম সুজি, ফ্রেশ গুঁড়া দুধ পাউডার ৪০০ গ্রাম ও সাবান বিতরণ করা হয়।
বার্তা প্রেরক
গিরি ধন সরকার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি












