চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে সপরিবারে ৫ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নোটারি পাবলিকের কর্যালয়, চুয়াডাঙ্গা থেকে এভিডেভিডের মাধ্যমে সপরিবারে ধর্ম ও নাম পরিবর্তন করেছেন।
এরপর জীবননগর সাবরেজিস্টার অফিসের দলিল লেখক আঃ ওয়াজেদের কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করেন তারা। ধর্মান্তরিত হওয়াই নিমাই দাসের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইব্রাহিম খলিল, স্ত্রীর নাম আয়েশা খাতুন, বড় ছেলের নাম হাসান আলী, মেয়ের নাম সুমাইয়া আক্তার এবং ১ বছর বয়সের ছোট ছেলেটির নাম রাখা হয় হুসাইন আলী।
বার্তা প্রেরক
সেলিম
চুয়াডাঙ্গা প্রতিনিধি












