পাগলকে সাকো দেখিয়ে কুষ্টিয়া বিপদে

চিত্র ৫ মে ২০২০, স্থানটা কুষ্টিয়া শহরের পৌরমার্কেট এর সামনে। গতকাল যেহেতু প্রশাসন থেকে৷ বলা হয় মার্কেট বা ব্যাবসা প্রতিষ্ঠান কিছু কিছু খোলা হবে।তারই ফলাফল এটা।আসলে সেটা যে ১০ মে থেকে কার্যকর হবে সেই সংবাদ টা সবাই জানুক বা না জানুক ৫ মে থেকেই সেটা কার্যকর করে নিলো কুষ্টিয়ার মানুষ।
তাদের মত ধারায় করোনাভাইরাস হয়তো চলে গেছে তাই যেহেতু সামনে ঈদ তাই ঈদের আমেজটা শুরু না করে বসে থাকি কিভাবে! বিষয়টা হলো এই ব্যাবসা কেন্দ্র খোলা ব্যাবসায়ী মানুষ গুলোকে বাচানোর জন্য। এখানে মানুষ কিনতেও আসবে কিন্তু তাতো শুধু প্রয়োজনীয় জিনিস টুকু।কিন্তু এখানে চিত্র ভিন্ন। ১০ মে তো দূরে থাক৫ মে থেকেই শুরু তার মাঝে কেউ বেরিয়েছে এই রোদেই ঘুরতে,কেউ অতিরিক্ত জিনিস কিনতে,কেউ ঈদের বাজার করতে আবার কেউ অনেক দিন পর চায়ের দোকানে বসে চা খাবে সেই আশায়। আর এতো আশা নিয়ে মানুষ বের হয় তাহলে হয়তো করোনাভাইরাস ও তার আশা পূরণ করবে। সামাজিক দূরত্বের কথা যেহেতু বালাই নেই। তো করোনা ভাইরাস হয়তো এই সুযোগে কুষ্টিয়ার মানুষের আপন বন্ধু হয়ে যাবে।     বার্তা প্রেরক
 সাইফুল আলম খান জোয়ার
 কুষ্টিয়া

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন