কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে মহামারী COVID-19 মোকাবেলায় কুষ্টিয়া জেলার চিকিৎসা ব্যবস্থাপনা,ত্রাণ কার্যক্রম ও আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমম্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুজ্জামান, সচিব,সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তিনি কুষ্টিয়া জেলার ত্রানকার্যক্রম,চিকিৎসা সেবা, আইনশৃঙ্খলা সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব আসলাম হোসেন,পুলিশ সুপার তানভীর আরাফাত(পিপিএম বার), কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান জনাব আতাউর রহমান আতা, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামিলীগ এর সভাপতি এবং সেক্রেটারী মহোদয় সহ কুষ্টিয়া জেলা রাজনৈতিক,প্রশাসনিক ও কুষ্টিয়া জেলার সম্মানিত ব্যক্তিবর্গ।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












