সিরাজগঞ্জে ৩’শ জন কর্মহীন ভিডিপি সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরন

চলামান করোনাভাইরাসের প্রার্দুভাব হ্রাসে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালকের পক্ষ থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩’শ জন কর্মহীন ভিডিপি সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে কাজিপুর উপজেলা পরিষদ মাঠে কর্মহীন ভিডিপি সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরনের উদ্ধোধন করেন মির্জা সিফাত ই খুদা সিরাজগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট।

এ সময় আরোও উপস্থিত ছিলেন খলিলুর রহমান সিরাজি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, কাজিপুর, মোঃ সজীব (ভারপ্রাপ্ত) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কাজিপুর, মোছাঃ ফাতেমা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকাসহ আরও অনেক ব্যক্তিবর্গ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি,পিএসসি-জি এর দিক-নির্দেশনায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার প্রতিটি উপজেলায় ৩’শ জন কর্মহীন অস্বচ্ছল ভিডিপি সদস্যদের প্রতিটি পরিবারের ১ সপ্তাহের খাদ্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ২ কেজি আলু, ১কেজি পিয়াজ, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরন কর্মসূচী অব্যাহত রয়েছে।

এই বাহিনীর ত্রান কর্মসূচীর আদলে সারাদেশে ১ লক্ষ ৪৯ হাজার ৯শ ভিডিপি সদস্যর পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হচ্ছে। জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মির্জা সিফাত ই খুদা বলেন, সিরাজগঞ্জের  ৯ টি উপজেলার প্রত্যকটি উপজেলায় কর্মহীন ভিডিপি সদস্যদের মাঝে বাহিনীর ডিজি মহোদয় প্রদত্ত ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে। ইউনিয়ন দলনেতা-নেত্রী, আনসার প্লাটুন কমান্ডার, আনসার সদস্য ও ভিডিপি সদস্যরা করোনাভাইরাসের প্রার্দুভাব মোকাবিলায় জন সচেতনতাসহ হাট ও বাজারগুলোর জনসমাগম বিচ্ছিন্ন করণে নিরলস ভাবে দায়িত্ব পালন করছেন।

বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন