ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও চিকিৎসকসহ নতুন ৭জন করোনা আক্রান্ত

ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও ৩ চিকিৎসকসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ জন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, ৩৫টি নমুনা রিপোর্টের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ এসেছে।

এরমধ্যে ঝিনাইদহ সদরে ২জন, শৈলকুপায় ২জন ও কোটচাঁদপুরে একজন চিকিৎসক রয়েছেন। কালীগঞ্জ উপজেলায় সাবেক সংসদ সদস্য ও ১ জন হাসপাতালের নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, জেলায় সাধারণ মানুষের তুলনায় স্বাস্থ্য বিভাগের লোকদের আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। গত কয়েকদিনে আক্রান্ত ২৮ জনের মধ্যে জেলার স্বাস্থ্য বিভাগের ১৭ জন চিকিৎসক, নার্স ও স্টাফ আক্রান্ত হয়েছেন।

বার্তা প্রেরক
মোঃ মেহেদী হাসান
ঝিনাইদহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন