পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মহোদয়ের নির্দেশনা মোতাবেক “মানুষ মানুষের জন্য” মানবিক শ্লোগানকে সমুন্নত রাখতে কাশিয়াডাঙ্গা থানা, আরএমপি, রাজশাহী এর উদ্দ্যেগে কাশিয়াডাঙ্গা থানা এলাকার ৩০০ গরীব ও দুস্থ পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হলো।
উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাতেম আলী, উপ-পুলিশ কমিশনার, কাশিয়াডাঙ্গা বিভাগ, আরএমপি, রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উৎপল কুমার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার, কাশিয়াডাঙ্গা জোন,আরএমপি, রাজশাহী, এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মনসুর আলী আরিফ, অফিসার ইনচার্জ, কাশিয়াডাঙ্গা থানা, জনাব মোঃ মশিউর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত), কাশিয়াডাঙ্গা থানা, আরএমপি, রাজশাহী, সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ মকবুল হোসেন, পিপিএম, সেকেন্ড অফিসার, কাশিয়াডাঙ্গা থানা, আরএমপি, রাজশাহী এবং সহযোগীতায় থানার সকল অফিসার ও ফোর্স।
বার্তা প্রেরক
মোঃ মোস্তাফিজুর রহমান রিমন
রাজশাহী প্রতিনিধি












