করোনার মধ্যেই এলাকার নিজস্ব উদ্যোগে রাস্তা মেরামত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা বন্দভাট পাড়া ও সারিকালিনগর গ্রাম সীমানা বয়ে চলে গেছে অবহেলিত রাস্তা। আহমদ নগর থেকে সারিকালিনগর পর্যন্ত রাস্তাটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। অনেক দিন যাবত রাস্তাটি মেরামত করা হয় না।

সারিকালিনগর, বন্দভাটপাড়া, রামনগর, চতল, খৈলকুড়া, সবগুলো এলাকার প্রাণকেন্দ্র হলো আহমদনগর। বলা চলে ঝিনাইগাতী উপজেলার মধ্যবিন্দু । আহ্মদনগর রয়েছে  একটি হাইস্কুল, একটি প্রাইমারী স্কুল , টেকনিক্যাল কলেজ, ডাক্তার সেরাজুল হক কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট ও সদর ইউনিয়ন পরিষদ এবং একটি খাদ্য গোদাম রয়েছে। সারিকালিনগর একলাকার এবং বন্দভাটপাড়া মিলে প্রায় তিন হাজার লোক সেই রাস্তা দিয়ে চলাচল করে। প্রতিনিয়ত আহমদ নগর হাইস্কুল, আহমদ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কলেজে ৫ শত ছাত্রী যাতায়াত করে। সারিকালিনগর গ্রামের মাসুদ রানা বলেন এলাকার প্রতিনিধিরা প্রায় ১৫ বছর যাবত এক খাচা মাটিও ফেলেনি । রাস্তাটি চলাচল অনুপোযোগি, একটা সাইকেল, রিক্সা তো চলাচল দূরের কথা বর্ষা দিন হলে  হেটে চলাচল করা যায় না ।

তাই একলাকার লোকজন বর্ষা এসে পড়ার আগেই এলাকার লোকজন রোজা রেখেই রাস্তা মেরামেতর কাজ শুরু করে দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাস্তা মেরামতের  কাজ শুরু করেছে। প্রায় দুপুর না হতেই ৭৫ গজ কাজ সম্পন্ন করেছে।

বার্তা প্রেরক
মোঃ মামুনুর রশিদ
শেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন