চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমনে আরো একজনের শরীরে রির্পোট পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যাক্তির বয়স (৩৫)। তিনি কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলায়। তিনি উপজেলার জোড়া আমতল এলাকার ভাড়া বাসায় থাকেন। সোমবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি।
জানা যায়, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মো. নুরউদ্দিন রাশেদ জানান, আক্রান্ত ব্যক্তি গত ২৯ এপ্রিল শরীরে জ্বর, সর্দি ও কাঁশি অনুভব করলে গত ৩০ এপ্রিল উক্ত উপশম নিয়ে নিজে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গিয়ে ভর্তি হয় এবং একই দিন চিকিৎসারত অবস্থায় তার নমূনা নমূনা সংগ্রহ করা হয় । ৪ দিন পর তার শরীরে করোনার পজেটিভ রির্পোট আসে।
তিনি জানান, এই ব্যক্তি যে এলাকায় ভাড়ায় থাকেন সেখানে ৪ টি বাড়ির ১০ পরিবারকে লকডাউন করা হয়েছে। এইসব বাড়িতে ৩৮ জন সদস্য রয়েছে। তাদের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কাল সংগ্রহ করা হবে সকলের নমূনা। উল্লেখ্য, এখন পর্যন্ত, সীতাকুণ্ড উপজেলায় মোট ৪ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়।
বার্তা প্রেরক
মোঃ মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি












