করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে জনগনকে রক্ষা করতে বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় বগুড়া জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। এ লকডাউনের ফলে জেলার শিবগঞ্জ উপজেলার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন মানুষেরা তাদের পরিবারের সদস্যদের অন্ন জোগাতে দিশেহারা হয়ে পড়েছে। মধ্যবৃত্তরা পড়েছে চরম বিপাকে। তারা না পারছে লাইনে দাঁড়িয়ে জনসম্মুখে ত্রান নিতে না পারছে কোন কর্ম করতে।
এমতাবস্থায় উপজেলার এইসব কর্মহীন মানুষের বেঁচে থাকার আশার আলো হয়ে উঠেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। মহামারি করোনা দূর্যোগে কর্মহীন এই সব মানুষের দঃখ কষ্ট লাঘব করার জন্য তিনি ধারাবাহিক ভাবে উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভায় ত্রান সামগ্রী বিতরন করছেন। মধ্যবিত্তদের বাড়িতে খাবার পৌচ্ছে দিচ্ছেন তার স্বেচ্ছাসেবক টিম। চালু করেছেন হট লাইন। কেউ খাবারের জন্য ফোন করলে তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌচ্ছে দিচ্ছেন তার স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। বিতরন করা হচ্ছে খাদ্য সামগ্রী, সাবান, মাস্ক, স্যানিটেশন সামগ্রী।
এছাড়া করোনার সংক্রমন থেকে রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি করতে মাইকিং, লিফলেট বিতরন করছেন। এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু জানান, করোনা ভাইরাসের কারনে আমার উপজেলার মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের মাঝে ত্রান বিতরন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরো বলেন বর্তমানে ২৫০০ কর্মহীন পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে, আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
শিবগঞ্জ প্রতিনিধি












