৪ মে ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বিভিন্ন কারণে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ হওয়া ১২ টি মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন।
তার নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু, সহকারী কমিশনার ভূমি বহ্নি শিখা আশা, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপসহকারী কৃষি অফিসার ঢোলারহাট ইউনিয়নে ২০০টি, রাজাগাঁও ইউনিয়নে ৩২০টি, রুহিয়া ২৫০টি, রুহিযা পশ্চিম ২৫০টি, আখানগর ইউনিয়নে ২০০টি, চিলারং ইউনিয়নে ৩০০টি ও শুকানপুকুরী ইউনিয়নে ২০টি ৭টি ইউনিয়নের সর্বমোট ১৫৫২টি কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন।
সোমবার সকালে ছাত্রী নিবাসের ছাত্রীদের ভাড়ার জন্য মালিক বের করে দিলে তিনি সেই মালিককে জরিমানা করেন এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করার জন্য নির্দেশ দেন।
বার্তা প্রেরক :
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি












