বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে, স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। করোনার প্রভাবে দরিদ্র ও কর্মহীন মানুষ খাদ্যের অভাবে হয়ে পড়ছেন দিশেহারা। দেশের এ ক্রান্তিলগ্নে কর্মহীন ও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন মালেশিয়া প্রবাসী ছাত্র-তরুণ যুবকদের সংগঠন সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেল।
সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা ভিত্তিক করোনা ভাইরাসে অবরুদ্ধ ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করছেন সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেল। জেলাব্যাপী দরিদ্র কর্মহীন মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরনের কার্যক্রম সার্বিক তত্ত্বাবধান করছেন সাতক্ষীরার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দক্ষিণ বঙ্গের বিশিষ্ট আলিমে দ্বীন, মুহতারম হাফিজ “মুফতি মুহাদ্দিস আল্লামা রবিউল বাশার” হাফিজাহুল্লাহ।
সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণকৃত ফুড প্যাকেট যা থাকছে: চাউল- ৫ কেজি,ডাল- ১ কেজি,আলু- ২ কেজি,পিয়াজ- ১ কেজি,তেল- ৫০০ গ্রাম,ছোলা- ৫০০ গ্রাম, চিনি- ৫০০ গ্রাম,মুড়ি-১ প্যাকেট,সাবান-১ টি,খেজুর-৫০০ গ্রাম।
সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলের পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলের দায়িত্বশীলগন আরো বলেন আমাদের এই মানবিক কাজে যারা সার্বিক ভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন আল্লাহ তাদের কে দুনিয়া এবং আখেরাতে সর্বোত্তম কল্যাণ প্রদান করুন এবং আল্লাহ আমাদের সকলকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন।
বার্তা প্রেরক
মহসিন আলম
সাতক্ষীরা প্রতিনিধি












